1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লামাপাড়া এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র মোঃ নানু মিয়া (৩০)।

 

থানা সূত্রে জানা যায়,সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সুত্রের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই তপন দেবসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর এলাকার ভাই ভাই অটো রাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় বলেন, আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT