1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

 

নাজমুল হক সনি , সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

“শান্তি-শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা” স্লোগানকে সামনে রেখে সাপাহার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার পাতাড়ী ইউনিয়নের জয়দেবপুর দাখিল মাদ্রাসা মাঠে সমসংখ্যক ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ১২ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত ৫ সেপ্টেম্বর শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে সমাপ্ত হবে।

 

 

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো. মেরাজ হোসেন মিজবা, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, জয়দেব পুর দাখিল মাদ্রাসার সুপার আফতাবুজ্জামান ।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওই গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারবিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু সাংবাদিকদের জানান, প্রশিক্ষণ শেষে তাদের যোগ্যতানুসারে ২১ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অধিকতর অগ্রাধিকার দেয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ গ্রামীণ ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে নিয়োজিত/তালিকাভুক্ত হবেন এবং ভিডিপির পরবর্তী প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT