1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

মহেশপুর সীমান্ত থেকে ভারতীয়  নাগরীকসহ ৭ জন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তÍ থেকে এক ভারতীয়সহ ৭ বাংদেশীতে আটক করেছে বিজিবি। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মহেশপুরের গোপালপুর ও নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইৈ বার্তায় উল্লেখ করেন, মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠ ভারতীয় নাগরিক সুনীল বিশ্বাস (২৪) কে আটক করা হয়। সুনীল ভারতের নদীয়া জেলার কল্যানী থানার সাউথ চাঁদমারী গ্রামের সূর্য বিশ্বাসের ছেলে। তিনি অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। অন্যদিকে ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে থেকে ঢাকা জেলার ভাওয়ালী নগর থানার সারুলিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৫১), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল শেখের ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৫৬), কালিয়া উপজেলার পেরুলীবাজার গ্রামের মোঃ খোকন শেখের ছেলে মোঃ কামাল শেখ (২৬), যশোর জেলার সদর উপজেলার বেজপাড়া গ্রামের মোঃ আশিকের স্ত্রী মোছাঃ রিক্তা খাতুন (২২), মেয়ে সুমাইয়া বেগম (০৩) ও চট্রগ্রাম জেলার মীরসরাই উপজেলার নাইরেপুর গ্রামের মৃতঃ সুন্দ শীলের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র শীল (৪৩) কে আটক করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT