1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ১২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

হাজীগঞ্জ থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃত সবাইকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত সবাইকে জেলহাজতে পাঠায়।

 

১২ জনের মধ্যে একজন পরোয়ানাভুক্ত আসামি আর বাকিদেরকে চলমান মামলা আটক করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের বকাউল বাড়ীর খোরশেদ আলমের ছেলে রহিম, একই গ্রামের ইমান আলীর ছেলে শান্ত, পূর্ব রাজারগাঁও গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাসির উদ্দিন তালুকদার, লোধপাড়া তালুকদার বাড়ীর নুরুল ইসলাম তালুকদার ও তার স্ত্রী নুরজাহান বেগম।

পৌরসভার বলাখাল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহাদাত, টোরাগড় গ্রামের আলী এরশাদের ছেলে লিটন মিয়া ও তার স্ত্রী রুনু বেগম, একই গ্রামের মৃত জিন্নাত কাজীর ছেলে নুরু কাজী, ইসলাম পাটোয়ারী স্ত্রী সালমা বেগম, সদর ইউনিয়ন সুহিলপুর গ্রামের মনির সরকারের ছেলে রাশেদ সরকার ও রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম বাজার গ্রামের কাদের মিজির ছেলে লিটন মিজি।

 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, মাদকসহ বিভিন্ন মামলায় আসামীরা গ্রেফতারী পরোয়ানা নিয়ে ঘুরে বেড়িয়েছে। তাদেরকে বিশেষ অভিযানে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT