1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গজারিয়ায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে মতবিনিময় সভা ও বই বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জর গজারিয়ায় উপজেলা ছাত্রলীগ এর শতাধিক নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা”অসমাপ্ত আত্ন জীবনী”বই বিতরণ করেন।

 

আজ সোমবার বিকাল ৫ঘটিকার উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে উপজেলার সোনালী মার্কেটস্থ গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মত বিনিময় সভা ও বই বিতরণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম।উপজেলা ছাত্রলীগ এর সিনিঃসহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,সাবেক জেলা ছাত্রলীগ এর সহ- সভাপতি আজিজুল হক পার্থ,গজারিয়া কলেজ ছাত্রলীগ এর সাবেক সাঃসম্পাদক আবুল বাশার সজল,উপজেলা তাঁতীলীগ এর সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সম্পাদক আবু সালেহ প্রধান,পরিবহন শ্রমিক নেতা মোঃরিটু প্রধান,জেলা ছাত্রলীগ এর গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিব খাঁন,উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি মোঃহাবিবুর রহমান,ফয়সাল আহমেদ খাঁন(সেতু), সভায় সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক শামীম আহমেদ জয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম,ছাত্রলীগের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জন্য প্রসংশীত করেন,ছাত্রলীগকে দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান করেন।

সভা শেষে শতাধিক ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা অসমাপ্ত আত্নজীবনী বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT