1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শাজাহানপুরে নেশা করতে না পারায় চুরি: আটক ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে নেশা করতে না পারায় অবশেষে চুরি করতে গিয়ে চোরচক্রের ২ জনকে ধরে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

গ্রেফতারকৃতরা হলো, খরনা ইউনিয়নের

জামাটা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর মন্ডল (৩২)। অপরজন হলো, বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার আব্দুর রহিম হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৬)।

জানাগেছে, আজ সোমবার সকাল ১০টায় উপজেলার রহিমাবাদ দক্ষিণ পাড়ায় সোহরাব হোসেন মাস্টারের বাড়িতে দিন দুপুরে চুরি করতে গেলে মহল্লাবাসী আটক করে সামান্য উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চোরদ্বয়কে উদ্ধার করে থানা হেফাজতে নেন।

 

অপরদিকে আজ সোমবার দিবাগত রাতে উপজেলার আমরুল ইউনিয়নের যদ্দুবপুর এলাকাতেও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়সূত্রে জানাযায়, যদ্দুবপুর গ্রামের বাদশা আকন্দের ছেলে ইলিয়াস সানির বাড়িতে রাতের আধারে সুরঙ্গ করে নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার ও ঘরের আসবাবপত্র চুরি হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল থানা পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ইলিয়াস সানি।

 

এঘটনায় থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নেশাখোর দুই চোরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও যেকোন এলাকায় চুরি রোধে সকলকেই সজাগ থাকতে হবে। পাশাপাশি থানা পুলিশকে তথ‍্য দিয়ে সহায়তা করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT