1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের (সিআরভিএস) ব্যবস্থাপনার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস‍্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমী সুপারভাইজার আমিনুল ইসলাম, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

 

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪ ব্যাচে উপজেলার ৬১ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১০২ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT