1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম ধরলা ব্রীজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুল্লাহ (২২) ও রাবেয়া খাতুন (৬২) নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আলী (৫৫) নামে আরও এক যাত্রী।

 

আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইউব আলীর পুত্র নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের পুত্র আহত অটো রিকশাচালক ইমান আলী ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের পুত্র অটোযাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরও জানান, নিহত কলেজছাত্র হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবলুর ছেলে। রাবেয়া খাতুন ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী ও নুর আলী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের পুত্র।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, ঘটনাস্থলে ২জন এবং জেনারেল হাসপাতালে আরও একজন মারা যায়। এছাড়াও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT