1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

শাজাহানপুরে খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচী শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিলার, ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে খাদ্য বান্ধব কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মনিরুল হক এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আটল,মাঝিড়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কমিটির সদস্য রেবেকা সুলতানা, কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান, উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুর রহমান,সকল ট্যাগ অফিসার ও ডিলারবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল কার্ডের তালিকা সংশোধন জন্য আগামী ৯ই সেপ্টেম্বর মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে তালিকা জমা দিবে। আগামী ১৫ ই সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার থেকে প্রতিটি ডিলার পয়েন্ট ট্যাগ অফিসারের উপস্থিতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন খাদ্য বান্ধব কর্মসূচী চাল বিক্রি ও মনিটরিং এর ওপর আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT