1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহাটে নিরাপত্তাহীনতায় ভুগছে এক শিক্ষিকা : ভেঙ্গে দেয়া হয়েছে সীমানা প্রাচীর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না নামে এক কলেজ শিক্ষিকা। তার বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়াসহ তাকে ও তার মাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগ ওই কলেজ শিক্ষিকার। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হলে এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার করতে পারে নাই পুলিশ। তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক।

 

প্রাপ্ত অভিযোগে প্রকাশ, তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না তার বৃদ্ধ মাকে নিয়ে ওই উপজেলার কাশীরাম গ্রামে স্থানীভাবে বসবাস করে আসছেন। নিজের নিরাপত্তার জন্য তার বসত বাড়ির চার দিকে কিছু অংশে ইতোমধ্যে সীমানা প্রচীর নির্মাণ করেছেন। সীমানা প্রাচীর নির্মাণের পর থেকে প্রতিবেশী মৃত আফছার আলীর পুত্র মৃদুল মিয়াসহ কয়েকজন অহেতু বাঁধা প্রদান করেন। প্রায় সময় সীমানা প্রচীর ভেঙ্গে ফেলে দেয়। গত বুধবার রাতে মৃদুল মিয়াসহ ১০/১২জন পূর্ব পরিকল্পিত ভাবে প্রায় ৯০ হাত সীমানা প্রচীর ভেঙ্গে ফেলে দেয় এবং ওই কলেজ শিক্ষিকা ও তার বৃদ্ধা মাকে প্রাণ নাশের হুমকি দেয় এমন অভিযোগ তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নার। এ ঘটনায় কলেজ শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বাদী হয়ে গত মঙ্গলবার ১০জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ওই অভিযোগটি নতিভুক্ত করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করছেন।

 

অভিযোগকারী কলেজ শিক্ষিকা তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নার অভিযোগ, তার বাড়ির সীমানা প্রচীর ভেঙ্গে ভেলার ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো আসামী গ্রেফতার করছে না। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, কলেজ শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নার বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার ঘটনায় তার দায়েরকৃর্ত অভিযোগ ইতোমধ্যে নতিভুক্ত করে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT