1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধুর লাশ পুকুরে স্বামী পলাতক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

গঙ্গাচড়ায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে ম্যানেজ করে রফাদফা।গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর মাল্লীপাড়া গ্রামে আজ রবিবার এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর ওই গৃহবধুর স্বামী পলাতক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর পানাপুকুর মাল্লীপাড়ার সেত্তার আলীর পুত্র জিয়াউল ইসলাম (৪৩) এর সাথে তার স্ত্রী উম্মেহানীর (৩৮) পারিবারিক বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিলো। ঘটনার দুদিন আগ থেকে জিয়াউল তার স্ত্রীকে প্রায় সময় মারধর করে। রবিবার সকালে বাড়ির পাশে পুকুরে উম্মেহানীর লাশ ভেসে থাকতে দেখে লোকজন। এলাকার লোকজনের ধারনা জিয়াউল তার স্ত্রীকে হত্যা করে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য পুকুরে মরদেহ ফেলে দেয়। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ও ওসি তদন্ত নুর আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসেন।অপরদিকে বিষয়টি আপোষের জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে চেষ্টা করে জিয়ার পরিবারের লোকজন। উম্মেহানীর বাবা রেয়াজুল ও ভাইয়েরা আপোষের শর্ত দেয়। ফলে মৃতের ভাই মাহমুদুল বাদী হয়ে থানায় ইউডি মামলা করেন।

ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, মৃতের ছেলের নামে কিছু জমি লেখা দেয়া ও উম্মেহানীর আত্মীয়র পাওনা টাকা বাবদ জিয়াউলের ট্রলি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT