1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

পশ্চিম সুন্দরবনে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

পশ্চিম সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছেন বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন ষ্টেশন অফিসের কর্মকর্তাবৃন্দ নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় সরঞ্জামসহ ৩ জেলেকে আটক করেছেন।

 

রবিবার সকাল ৮ টার দিকে কোবাতক বন ষ্টেশন অফিসার মো: নাসির উদ্দীনের নেতৃত্বে সুন্দরবনের আড়পাংগাশিয়া নদী সংলগ্ন কুনচির খালে মাছ ধরার সময় জেলেদের আটক করেন। এ সময়ে জেলেদের ব্যবহৃত একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষ সহ আনুষাঙ্গিক সরঞ্জাম জব্দ করেন।

 

আটক তিন জেলে হলেন কয়রা থানার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্লার ছেলে আমিরুল মোল্লা এবং ওই গ্রামের আক্কাস খানের ছেলে আবুল কালাম ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।

 

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ ধরা কালিন জেলেদের হাতে নাতে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

ছবি- সংগৃহিত

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT