1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় গুটুদিয়া মৎস্য ঘের মালিককে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা আদায়। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা ।

 

খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধে ২০‌ হাজার টাকা জরিমানা ধার্য্য করেছে ভ্রাম্যমান আদালত।

 

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কাল রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ এর নেতৃত্ব এ অভিযান পরিচালিত কালে

গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধে গুটুদিয়া গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে মৎস্য ঘের মালিক কাজী জিয়াউর রহমান (৪০)কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন- ২০১০ এর ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া মৎস্য ঘেরের কাজে সরকারি রাস্তা ব্যবহার করে ক্ষতি সাধন করার অপরাধে বিকল্প রাস্তা নির্মাণ করে ব্যবহার করার জন্যে ঘের মালিককে নির্দেশ দেয়া হয়।

 

আদালত পরিচালনায় সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ থানার এস,আই আল আমিনসহ পুলিশের সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT