1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় নৌকার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের প্রার্থী এসএম বাহারুল ইসলামের পক্ষে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জিয়াদ আলী, আ’লীগ নেতা খায়রুল আলম, আবুল বাশার সানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা আমিরুল ইসলাম, নাজমুস সাদাত মিলন, সাবেক নেতা হুমায়ুন কবির হিরো, জাহিদুল হাসান পান্না, হুমায়ুন কবির, ইউনুস আলী বাবু, বায়জিদ হোসেন, কৃষক লীগ নেতা রেজওয়ানুল করিম খোকন, আমির হোসেন কাজল, ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন বিল্লু, আমিনুর রহমান রাজা, আশিক, সবুজ, আরাফাত সজীব জুবায়ের, নাঈম, রুবেল, ইমরানসহ দলীয় নেতাকর্মীগণ।

মিছিল উপলক্ষ্যে রোববার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়রা সদর ছিল স্থানীয় নেতাকর্মী ও জনসাধারনের পদচারনায় মুখরিত।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT