1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বাঘাইছড়িতে পাহাড় ধস, ৯ ঘন্টা পর স্বাভাবিক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

মোঃমহিউদ্দিন

বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ-

 

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দিঘিনালা ও পর্যটক নগরী সাজেক সড়কের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে সারাদেশের সাথে বাঘাইছড়ি ও সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ ছিল দশ ঘন্টা । রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে এম্বুলেন্স সহ বড় ছোট অনেক গুলো যানবাহন আটকা পড়তে দেখা গেছে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে ৪,৯,১১,১৮ কিলোমিটার ও সাজেক সড়কে হাউজ পাড়ার উপরে এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের সেনাসদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করে। সড়ক বিভাগ বলছে, সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক হতে প্রায় ৯-১০ ঘন্টা সময় লেগেছে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লাল পতাকা দিয়ে সতর্তা করা হয়েছে।

 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধস হয়েছে, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে আমাদের বাড়তি প্রস্তুতি নিয়েছি।।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় প্রায় ৮-১০ টি জায়গায় ছোট বড় মাটি ধসের ঘটনা ঘটেছে এবং সড়কের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত হতে দেখা গেছে। প্রতি বছরই এই সড়কে ছোট বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে, ভারী বৃষ্টিপাত হলে আরো বড় ধরনের পাহাড় ধসের আশংকা রয়েছে এসব এলাকায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT