1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাটু‌রিয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হত্যার চেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

মোশারফ হোসেন (সাটুরিয়া, মানিকগঞ্জ)প্রতিনিধিঃ

 

 

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পরকীয়ায় প্রেমের বাধা দেওয়ায় কারণে এক ক‌লেজ শিক্ষ‌ককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গে‌ছে।

ছুরিকাঘাতে মারাত্নক আহত হ‌য়ে ক‌লেজ শিক্ষক বর্তমা‌নে ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়ে‌ছে। এ ঘটনা এলাকায় চরম উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে শুক্রবার রা‌তে সাটুরিয়া উপজেলার সদর ইউ‌নিয়‌নের মলশী গ্রা‌মে।

স‌রেজ‌মি‌নে ঘটনাস্থলে গি‌য়ে জানা গে‌ছে, উপজেলার সদর ইউ‌নিয়‌নের মলশী গ্রা‌মের মৃত শুকুর আলীর পুত্র ধামরাই‌য়ের রাজাপু‌র আ‌নোয়ারা খান গালর্স ক‌লে‌জের শিক্ষক মো: শা‌হিনুর ইসলাম (৩২) শুক্রবার রা‌তে স্থানীয় ম‌ফেস পীর সা‌হে‌বের বা‌ড়িতে ওর‌সের সিন্নী খাওয়ার পর বা‌ড়ি যাওয়ার প‌থে একই গ্রা‌মের আব্দুস সামা‌দের পুত্র মো: সাদ্দাম (২৮) রাস্তায় গ‌তি‌রোধ ক‌রে ছুরি দি‌য়ে ক‌লেজ শিক্ষক শা‌হিনুরের পে‌টে ও বু‌কে বেশ ক‌য়েক‌টি আঘাত ক‌রে ও গলা জবাই করার চেষ্টা ক‌রে। ছু‌রি আঘা‌তে শা‌হিনুর রাস্তার পা‌শে পা‌নির ডোবায় প‌রে গি‌য়ে চিৎকার কর‌লে স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌লে সাদ্দাম পা‌লি‌য়ে গি‌য়ে তা‌দের ঘ‌রে গি‌য়ে দরজা বন্ধ ক‌রে দেয়। এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শা‌হিনু‌রের আবস্থা বেগতি দেখে কর্মরত চিকিৎসক তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ক‌রে।

এ ঘটনায় শতা‌ধিক গ্রামবাসী সাদ্দা‌মের বা‌ড়ি ঘেরাও ক‌রে। অবস্থার গ‌তি‌বেগ দে‌খে সাদ্দা‌মের প‌রিবার ৯৯৯ এ ফোন ক‌রে ডাকাত আক্রমন ক‌রে‌ছে ব‌লে পু‌লি‌শের সহ‌যোগীতা চায়। সাটু‌রিয়া থানার পু‌লিশ সে সময় সাদ্দা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আন‌লেও সাদ্দাম ঘ‌রের ভিতর থাকার প‌রেও দরজা না খুলায় তা‌কে আটক ক‌রতে পা‌রে নি।

স্থানীয়রা জানায়, অ‌ভিযুক্ত সাদ্দা‌মের সা‌থে স্থানীয় এক গৃহবধুর বেশ ক‌য়েক মাস যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চল‌ছে। এ সম্প‌র্কের বাধা ম‌নে ক‌রে ক‌লেজ শিক্ষক শা‌হিনু‌রের উপর এর আগেও একবার হামলা ক‌রে‌ছিল সাদ্দাম। শুক্রবার রা‌তেও তারই সূত্রধ‌রে শা‌হিনুর‌কে জবাই ক‌রে হত‌্যার চেষ্টা চালায়।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আশরাফুল আলম জানায়, ছুরিকাঘাতে ক‌লেজ শিক্ষক‌কে হত্যার চেষ্টার বিষয়ে লি‌খিত অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি, এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT