1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুর থেকে অপহৃত দুই স্কুলছাত্রী গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে উদ্ধার গ্রেফতার দুই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া থেকে অপহৃত দুই স্কুলছাত্রীকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ।অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাকির হোসেন লিটন (১৯) ও হাসিনা বেগম (৩৯) নামে ২ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)রাতে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মেট্টোপলিটন গাছা থানা ও পুবাইল থানাধীন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।গ্রেফতার নাকির হোসেন লিটন কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের হাসেম আলী ছেলে ও হাছনা বেগম কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, গত বছরের ১০ মার্চ সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণির ছাত্রী ওই স্কুলছাত্রী (১৬) নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর মেয়েটির বাবা জানতে পারেন নাকির হোসেন লিটনের প্রলোভনে তার মেয়ে ঢাকায় অবস্থান করছে। এ ঘটনায় গত ২৯ আগস্ট মেয়েটির বাবা নাকির হোসেন লিটন ও তার পিতা হাসেম আলীকে আসামি করে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

এরপর নাকির হোসেন লিটনকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যমতে গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকার গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহযোগিতায় গাছা থানাধীন খাইলকুর গ্রামে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

অপরদিকে গত ২৪ মে কাউনিয়া উপজেলার বাহাগিলী গ্রামে মাদরাসায় যাওয়া পথে স্থানীয় নবম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে পীরগাছা উপজেলার জগতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ওয়ালিদ হোসেন জীম (১৬)। এ অপহরণে সহযোগিতা করেন ওয়ালিদের মা হাসিনা বেগম।

এ ব্যাপারে গত ২৯ আগস্ট মেয়টির বাবা ওয়ালিদ হোসেন জীম ও হাসিনা বেগমকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হাসিনা বেগমকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহযোগিতায় পুবাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞাত বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, উদ্ধারকৃতদের পরিবারের কাছে ও দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT