1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঝিকরগাছায় ব্রিজ বাস্তবায়নে ৫১সদস্যের আহবায়ক কমিটির গঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিতভাবে নির্মিত নদ মারা সেতু অপসারণ, সরকারি নীতিমালা অনুযায়ী সেতু নির্মাণ,নদের জমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তকরণ এবং অপরিকল্পিত সেতু নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের বিচারের দাবীতে যশোরের ঝিকরগাছায় ব্রিজ বাস্তবায়নে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা অফিস কার্যালয়ের এই আয়োজনে দেশবরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দিন হোসেন প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুর জালাল, আমানুল কাদের টুল্লু, সুলতান আহমেদ, শাহানা আক্তার, মোবাশ্বের হোসেন বাবু, মতিয়ার রহমান কে উপদেষ্টা করে আহবায়ক কমিটি গঠিহ হয়। উক্ত আহবায়ক কমিটির আহবায়ক হয়েছেন, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু। কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সদস্য হয়েছেন, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাবুল আক্তার, সাইফুল ইসলাম, কবির হোসেন, শাকিল আহমেদ মিলন, নারায়ন অধিকারী, ফারুক আহমেদ সহ আরো অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ঝিকরগাছা ব্রিজ সরকারি নীতিমালা অনুযায়ী করার দাবিতে আবারও বাসস্ট্যান্ডে একটি জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT