1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

যমুনা সার কারখানার বিষাক্ত তরল বজ্যের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বজ্যের জলাবদ্ধতা থেকে নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। গত শনিবার (৪সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী যমুনা সারকারখানা সংলগ্ন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তরল বর্জ্য দূষণ বন্ধ, জলাবদ্ধতা নিরসন ও ক্ষতি পুরনের দাবীতে মানববন্ধন করেছে। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী ও তারাকান্দি চরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন- যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল কারখানার চারপাশের নিচু জমিতে ছড়িয়ে পড়ছে। এতে মরে গেছে পুকুরের মাছ, জমির ফসল, বনজ ও ফলজ গাছপালা। সার করখানার বিষাক্ত তরল বর্জ্য স্কুল মাঠে উঠে জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে এ্যাসাইন্টম্যান সংগ্রহ ও জমা দিয়ে চরম দুর্ভোগে পড়েছে। কারখানা কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। তাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত তারা নানা কর্মসুচি পালন করে যাবেন বলেও হুশিয়ারি দেন। তারা আরো বলেন, তরল বর্জ্য কারখানা থেকে বের হয়ে নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এই তরল বর্জ্য শরীরের যে স্থানে লাগে সেখানেই চরর্মরোগ ধরে পড়ছে। এই তরল বর্জ্য নিস্কাশনের একমাত্র একটি কালভার্ট ছিলো, সেটিও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সেই পানি বের হবার একমাত্র কালভার্টের মুখটি খুলে দিবারও দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক এবিএম মোশরেকুল আলম লিচু, ব্যবসায়ী জয়নাল আবেদীন, এলাকার ভুক্তভোগী রাফি আল হাসান, রাসেল মিয়া, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল সুচী, আলপনা আক্তার, সোহাগ মিয়া প্রমূখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT