1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

শাজাহানপুরে শীতকালীন শাক সবজি চাষে ব্যস্ত কৃষকেরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বাজারে আগাম শীতকালীন শাক সবজি তুলতে পারলেই বেশি লাভ। সে লক্ষ্যেই বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃষকেরা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।

 

করোনার প্রভাবে আর বৃষ্টিতে শীতকালীন আগাম সবজি জমি প্রস্তুত করতে এবছর কিছুটা বেগ পেতে হয়েছে কৃষকদের।

 

উপজেলার বামুনিয়া, শাহনগর, কামারপাড়া, আমরুল অঞ্চল শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত। এছাড়াও বেগুন চাষের জন্য দাঁড়িগাছা, মরিচ চাষে গোহাইল ও জামাদার এলাকার সুখ্যাতি রয়েছে। বাজারে আগাম টমেটো আনতে দুরুলিয়া থেকে খোট্রাপাড়া এলাকার কৃষকরা মাচা তৈরি করে টমেটো চাষ করছেন।

 

উপজেলার প্রায় সব জায়গায় কমবেশি শীতকালীল সবজি মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শীম, লালশাক, পালংশাক, পুঁইশাক ও পেঁয়াজের চাষ হয়।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ১২৬০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার আড়িয়া ও চোপিনগর ইউনিয়নের কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, চাষিরা শীতের আগাম সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সবজির চারা জমিতে রোপণ করছেন। আবার কেউ কেউ জমিতে আগাছামুক্ত করতে নিঁড়ানি দিচ্ছেন।

 

চোপিনগর এলাকার চাষি এনামুল হকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, তার ৬০ শতক জমিতে মূলার সঙ্গে লাল শাক চাষ করেছেন। পুরুষ শ্রমিকের মজুরি বেশি, তাই নারী কৃষক দিয়ে জমিতে আগাছামুক্ত করছেন তিনি।

 

বামুনিয়া চাঁদ বাড়িয়া গ্রামের চাষি সাইফুল ইসলাম জানান, ‘এ বছর প্রথমবার ২০ শতক জমিতে আগাম ফুলকপির চাষ করেছি। ইউনাইটেড সীড বীজ কোম্পানি মুক্তা জাতে চারা সংগ্রহ করে রোপণ করি। ফলন খুব ভালো হয়েছে, চাহিদা বেশি থাকায় জমি থেকেই ১০০ টাকা কেজি দরে পাইকাইরা ফুলকপি নিয়ে যাচ্ছেন। সব খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকার মত লাভ হবে বলে আশা করছি ।’

 

দাঁড়িগাছা এলাকার বেগুন চাষি মতিউর রহমান জানান, ‘এ বছর ৩ বিঘা জমিতে বেগুন চাষ করেছি। বৃষ্টিতে গাছের বৃদ্ধি কম হলেও, এখন বেগুন গাছগুলো স্বাভাবিক আছে। আবহাওয়া এমন থাকলে আগামী মাসে ভালো ফলন পাওয়া যাবে।’

 

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, শীতকালীন সবজির দিকে উপজেলার কৃষকদের বিশেষ নজর থাকে। এ বছর ১ হাজার ২০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ হচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের নানা রকম সহায়তা দিয়ে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT