1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভান্ডারিয়া আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

ভান্ডারিয়া আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এফ এইচ রাজু
পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা এবং নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে প্রকৌশলীর কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিদ্যুৎ বিক্রয় ও বিপনন কোম্পানী ঝালকাঠী।

নবাগত ভান্ডারিয়া উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আ. সালাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর জনিত কারনে বিদায়ী প্রকৌশলী মো.দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো.গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, দিপক কুমার মিস্ত্রি আবাসিক প্রকৌশলী ও বিদ্যুৎ বিক্রয় বিপনন কাঠালিয়া, মো. লুৎফর রহমান আবাসিক প্রকৌশলী ঝালকাঠী, মো. ফিরোজ সর্নামত আবাসিক প্রকৌশলী নলছিটি,মো. এনায়েত হোসেন উপ-সহকারী প্রকৌশলী ভান্ডারিয়া,মো.জাকির হোসেন এসবিএ,মো.শাখাওয়াত হোসেন এসবিএ ও মো. বাইজিদ লাইনম্যান ভান্ডারিয়া বিদ্যুৎ বিভাগ প্রমুখ।

পরে বিদায়ী প্রকৌশলীকে পৃথক ভাবে ভান্ডারিয়া উপজেলা বিদ্যুৎ বিভাগ ও ঝালকাঠী বিদ্যুৎ বিভাগ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত প্রকৌশলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেণ প্রধান অতিথি।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী প্রকৌশলী বলেন, আপনারা সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেই আমাদের বেতন পাব আর তা দিয়ে সংসার চালাতে পারব। তাই সবাইকে সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানান।

এ ছাড়া অন্য আবাসিক প্রকৌশলীগণ তাদের বক্তব্যে বলেন , ২০০৭-’০৮ সালে দেশের বিদ্যুতের অবস্থা খুব নাজুক ছিল। ২০১২ সাল থেকে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ঘোষণার প্রেক্ষিতে আজ ২০২১ সালে সে লক্ষ্য পুরণ হওয়ার দ্বারপ্রান্তে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT