1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ।

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শামসুল করিম, লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, লালমনিরহাট সদর মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় মৎস্য পদক ২০২১ স্বর্ণপদক প্রাপ্ত সফল মৎস্য চাষী হারুন অর রশিদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, এটুজেট প্রতিনিধি হেলাল হোসেন কবিরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের সৌজন্যে প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় মোঃ হারুন অর রশিদকে সফল মৎস্য চাষী/ প্রতিষ্ঠান পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT