1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আবারো বেড়েছে তিস্তার পানি ; প্লাবিত কয়েক হাজার পরিবার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে আবারো বেড়েছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নদী অববাহিকার নিম্নাঞ্চলসহ অন্তত ৩০টি গ্রাম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় হাতীবান্ধার দোয়ানী ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২.৯০ সে.মি। যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার বেশি।

পানি বৃদ্ধির কারণে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, সিন্দুর্না, সিংগীমারী, গড্ডিমারী, পাটিকাপাড়া; কালীগঞ্জের ভোটমারী, শোলমারী, কৈমারী, কালিকাপুর; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, চন্ডিমারী কুটিরপাড়, বাহাদুর পাড়া; সদর উপজেলার কালমাটি, রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ৩০টি গ্রামের মানুষ।  ঘরবাড়ি, ফসলের ক্ষেতপানির নিচে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে মাছের খামারও। চরম বিপাকে পড়েছেন মানুষজন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, কয়েক ঘন্টার ব্যবধানে ৫৫সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে এটি আরো বাড়তে পারে। বর্তমানে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT