1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

আওয়ামীলীগ এমপি ইয়াবা বদির গাড়িতে গুুলি সাজানো নাটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৯ বার পঠিত

আওয়ামীলীগ এমপি ইয়াবা বদির গাড়িতে গুুলি সাজানো নাটক।
————– মোহাম্মদ জসিম উদ্দিন———–
নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের এলাকাছাড়া করতে মামলা ও তল্লাশির নামে হয়রানি করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিতর্কিত এমপি আবদুর রহমান বদির এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ তুলেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী এ অভিযোগ করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ‘বিতর্কিত’ ওসি প্রদীপকে শিগগিরই প্রত্যাহার করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতান আহমদ বিএ এবং ওমর হাকিম মেম্বারসহ সিনিয়র নেতাকর্মীদের বাড়িতে গিয়ে এমপি বদি নিজেই প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওসি প্রদীপ কুমার দাশের পরিকল্পনায় নিজেরাই ঘটনা সাজিয়ে বিএনপিকে দমন নিপীড়নের চেষ্টা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT