1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা।

কুলাউড়ায় যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড স্থাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়া পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য পৌর শহরের দুই প্রান্তে দুইটি নির্ধারিত স্থানে সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর উদ্যোগে কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে উক্ত দুইটি সিএনজি স্ট্যান্ডের উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।

 

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ উপজেলা শাখার সম্পাদক মো:সোহাগ মিয়া প্রমুখ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. সিরাজ, পৌর কাউন্সিলারবৃন্দসহ সিএনজি পরিবহন নেতৃবৃন্দ।

 

জানা যায়, পৌর শহরের রাস্তার দু’পার্শ্বের যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখার ফলে দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের ফুটবল মাঠ সংলগ্ন উছলাপাড়ায় ও উত্তরবাজারের উপজেলা হাসপাতালের সম্মুখে দুই প্রান্তে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি গাড়ি উক্ত ২টি স্ট্যান্ডে অবস্থান করবে।

 

উক্ত দুটি স্ট্যান্ড থেকে শহরের ভেতরে বিভিন্ন লাইনের ১১টি স্ট্যান্ডে যাত্রী পরিবহনের জন্য প্রতি স্ট্যান্ডে ২ থেকে ৫টি গাড়ি অবস্থান করে যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করবে। এতে করে শহরের ভেতরের যানজট নিরসন হবে বলে ভুক্তভোগীরা আশাবাদী।

 

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে কুলাউড়া শহরের উছলাপাড়া ও উত্তরবাজারের হাসপাতালের সম্মুখে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে সকল সিএনজি গাড়ি রাস্তার ফুটপাতে পার্কিং না করে নির্ধারিত উক্ত দুই স্ট্যান্ডে অবস্থান করে তাদের গন্তব্যে যাতায়াত করবে।

 

এছাড়া গত বুধবার থেকে লাইসেন্সবিহীন রিকশা, টেলা, ভ্যানগাড়ি পৌর শহরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

তিনি আরও জানান, শহরে অটোরিকশার চাপ কমাতে ২৫০টি ব্যাটারী চালিত অটোরিকশাকে চলাচলের লাইসেন্স দেয়া হয়েছে। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT