1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কয়রায় বিনা প্রতিদ্বন্ধিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত
  • অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

কয়রায় বিআরডিবির চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদাত হোসেন।

জানা গেছে ২০২১-২০২৪ সালের জন্য তিন বছর মেয়াদী বিআরডিবির চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে ২৮ সেপ্টেম্বর । এ উপলক্ষ্যে উক্ত পদের জন্য মনোয়ন পত্র জমা দেন ২ জন প্রার্থী। কিন্তু চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় মোঃ শাহাদাত হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিপুর্বে তিনি বিআরডিবির চেয়ারম্যান হিসাবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শাহাদাত হোসেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় মোঃ শাহাদাত হোসেন বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 

কয়রায় মৎস্য চাষের উপর প্রশিক্ষণ

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য বিষয়ে প্রশিক্ষণ ও উৎপাদন উপকরণ বিতরণ করা হয়েছে।

২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ। উপজেলার ৭ টি ইউনিয়নের ২০ জন মৎস্য চাষি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উৎপাদন উপকরণ বিতরণ করা হয়।

কয়রা,খুলনা প্রতিনিধি

তারিখঃ- ০২/০৯/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT