1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)’র ৪৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়মাইল মারকাস মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।

 

আসন্ন আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এনামুল হক শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা বিএনপি নেতা দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাশফিকুর রহমান মামুন, যুবনেতা ছানোয়ার, আড়িয়া ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক পারভেজ, ছাত্রদল নেতা আকতার, সোহেল, রামিম প্রমূখ।

 

পরে দোয়া মোনাজাত শেষে এতিমখানা বাচ্চাদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT