1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩।

সড়ক দুর্ঘটনায় জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী মৌলভীবাজার প্রতিনিধিঃ

 

গত শনিবার মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমদ সিএনজি দুর্ঘটনায় মারাত্মক আহত হন।

আহতবস্থায় তাঁকে সড়কের পাশে ফেলে সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়।

 

 

গুরুতর আহতবস্থায় তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়,দুর্ঘটনাকারী চালকের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় মাধ্যমিক শিক্ষক সমিতি এক মানববন্ধন করে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে।

 

আজ বুধবার ১ সেপ্টেম্বর, উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে,পথিমধ্যে মাধবপুর নামক এলাকায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

 

দুর্ঘটনার ৫ম দিন তাঁর মৃত্যু হলেও এ পর্যন্ত চালক ও সি এনজির কোনো পরিচয় মেলেনি।

 

শিক্ষক কবির উদ্দিন আহমদ এর বাড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের ষাটশলাবাড়ী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT