1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গজারিয়ায় আমের ক্যারেটে ৪০কেজি গাঁজাসহ আটক-এক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ সদস্যরা। ধৃত মো. আলম মিয়া কুমিল্লা জেলার চান্দিনা থানার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে।

 

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন।

 

তিনি জানান, পিকাপে করে কুমিল্লা থেকে আম পরিবহনের জন্য ব্যবহৃত ক্যারেটে (ঝুড়িতে) ৪০কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন ঢাকা। পথিমধ্যে বালুয়াকান্দি হাঁস পয়েন্ট নামক এলাকায় পিকাপটি দুর্ঘটনার শিকার হয়। পরে পিকাপটি মহাসড়ক সংলগ্ন তেতৈতলা এলাকায় পার্কিং করে রাখা হয।

 

দুর্ঘটনার চারদিন পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে পিকআপে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যানের মালিক মো. আলম মিয়া কে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT