1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিদায়ী পুলিশ কনস্টেবলকে ফুল সজ্জিত গাড়িতে করে অন্যরকম বিদায় দিলেন পরশুরাম থানা পুলিশ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

আবদুল মান্নানঃ- পরশুরাম প্রতিনিধি।

 

দীর্ঘ চাকরি জীবন শেষে বিদায় জানাতে অবসর নেওয়া পুলিশ কনস্টেবল মোঃ সিরাজ মিয়াকে ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিলেন পরশুরাম থানা পুলিশ।

 

৩৯ বছর চাকরি জীবন শেষে স্বেচ্ছায় অবসর নেয়া পুলিশ কনস্টেবল মো. সিরাজ মিয়াকে ৩১ আগস্ট(মঙ্গলবার) বিরল সম্মান দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন পরশুরাম থানা পুুলিশ। সারাজীবন পুলিশ ভ্যানের পেছনে দায়িত্ব পালন করেছেন। এবার চাকরি জীবনের বিদায়ের শেষ দিনে পুলিশ ভ্যানকে সুসজ্জিত করে কর্মকর্তার আসনে বসিয়ে দিয়ে সিরাজ মিয়াকে বাড়ি পৌঁছে দিয়েছেন পরশুরাম থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম। একজন কনেস্টবলকে এভাবে বিরল সম্মান দেয়ায় পুলিশ পরিবারসহ নেটিজনদের প্রশংসায় ভাসছেন ওই পুলিশ কর্মকর্তা।

 

পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার (৩১আগস্ট) দুপুরে চাকরির শেষদিনে পরশুরাম থানার কনস্টেবল মো.সিরাজকে থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময়ও তিনি জানতেন না তার মত একজন কনস্টেবলকে এভাবে সম্মান দিবেন থানার ওসি। গিয়ে দেখেন ওসি মু খালেদ হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি পুুলিশ ভ্যানকে সুসজ্জিত করেছেন। গাড়িতে কর্মকর্তাদের আসনে বসিয়ে আবেগপ্লুত হয়ে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় দেন ওসিসহ অন্যরা। চাকরি জীবনের বিদায়ের শেষ দিনে এভাবে সম্মান পেয়ে সবাইকে স্যালুট দেন কনস্টেবল মোঃ সিরাজ মিয়া। বিদায়কালে রিবল সম্মান পেয়ে তার চোখে ভেসে উঠে আনন্দাশ্রু।

তার আগের দিন সোমবার(৩০ আগস্ট) পরশুরাম থানা অফিসার ইনচার্জ মু খালেদ হোসেন সহ থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে বিদায়ী কনস্টেবল মোঃ সিরাজ মিয়াকে সম্মামনা ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

 

আবেগ আপ্লুত কনস্টেবল মোঃ সিরাজ মিয়া বলেন, ‘পুলিশ সদস্য হয়ে বিদায়বেলায় পরশুরাম থানার ওসি স্যারের এ ধরনের সম্মানজনক সংবর্ধনা পেয়ে গর্বিত। পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীদের কাছে নিজেকে একজন সফল ও গর্বিত পুলিশ সদস্য হিসেবে প্রমাণ করতে পেরে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরু নবী স্যার ও পরশুরাম থানার ওসি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সৃতি আমি কোনদিন ভুলতে পারবো না।

 

পরশুরাম থানার ওসি মু খালেদ হোসেন জানান, ৩৯ বছর পুলিশ জীবনে সার্ভিস দিয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার খোন্দকার নূরু নবী স্যারের নির্দেশে বিদায় বেলা এতটুকু সম্মান দিতে পেরে তার মনটা খুশিতে ভরে গেছে। এটা করতে পেরে আমিও মানসিক শান্তি পেয়েছি। তিনি আমাদের পুলিশ পরিবারের একজন সদস্য। বিদায়বেলায় তাকে সম্মান দিতে পেরে নিজেরই প্রশান্তি লাগছে।ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT