1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মোটরসাইকেল কিনতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আত্নহত্যা!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

এস.এম.আরফান আলী।

শেরপুর জেলার শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে রেদোয়ান আহমেদ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের সংকরঘোষ গ্রামের এক কাঠাল গাছের ডাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রেদোয়ান আহমেদ ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে ড. সেকান্দর আলী কলেজের শিক্ষার্থী ছিল।

 

জানা যায়, রেদোয়ান আহমেদ কয়েকদিন যাবত তার মা রেখা আক্তারের কাছে মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আসছে। তার মা টাকা দিতে অস্বীকার করে। হঠাৎ মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার দিকে রেদোয়ান তার ফেসবুক আইডিতে দেয় যে ”সবাই মাফ করে দিয়েন,,, চলে যাচ্ছি নেটওয়ার্ক এর বাইরে,,, অনেক স্বপ্ন ছিল।।। কিন্তু হায়াত কম,,, কি করার”।

 

পরে মঙ্গলবার রাতেই বাড়ির পাশে কাঠাল গাছের ডালের সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বুধবার আশপাশের লোকজন তাকে ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT