1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভাণ্ডারিয়ায় নিউ গ্রীন লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোমের উদ্বোধন হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

ভাণ্ডারিয়ায় নিউ গ্রীন লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোম এর উদ্বোধন করা হয়েছে, বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের কলেজ রোডের রিজার্ভ পুকুর সংলগ্ন নির্মাণ ভবনের দোতলায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

 

নিউ গ্রীন লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোমে একটি অপারেশন থিয়েটার, ১০ শয্যা, চারটি কেভিন ও রোগীদের উন্নত সেবা প্রদানে নিযুক্ত রয়েছেন তিনজন সেবিকা, এটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক খান৷

 

এখানে নরমাল ডেলিভারি, এপেন্ডিসাইটিস অপারেশন, হাইড্রোসিল অপারেশন, সিজারিয়ান অপারেশন, হার্নিয়া অপারেশন ইত্যাদি বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন পাওয়ার সুবিধা রয়েছে৷

 

নিউ গ্রীন লাইফ ক্লিনিক এন্ড নার্সিং হোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোঃ ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ন আহবায়ক, গোলাম সরোয়ার জমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি, এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, প্রতিষ্ঠানটির পরিচালক ওমর ফারুক খান সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

 

এরপর প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মাহাফুজুল হাসান৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT