1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আজ পুলিশ দিবসে মানবপাচার রুখতে দক্ষ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার অর্জন লাভ করেন বারুইপুর মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ পশ্চিম বাংলার পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু কে মহিলা প্রচার রুখতে দক্ষ ভূমিকা পালন করার জন্য সেরা পুলিশ অফিসার হিসেবে সম্মান প্রদর্শন করেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী বৈভব রেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের হেডকোয়ার্টার আই বি জনাব মাহমুদ আলম সাহেব সহ বিভিন্ন পদস্থ পুলিশ অফিসার। এই অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের ওয়াল্ড ভিশন এন জি ও বিশেষ সম্মান প্রদান করা হয়। সেই সঙ্গে বারুইপুর জেলা পুলিশের কিছু অফিসার কে মানবপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তাদের কে সম্মান জানানো হয়। এর মধ্যে অন্যতম বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু গত আমপান ঘূর্ণিঝড় ঝড়ে বিদ্ধস্ত সুন্দর বন এলাকার মানুষ পাশে থেকে তাদেরকে উদ্ধার করার কাজে গিয়েছিলেন এবং তাদের কে ত্রাণ বিতরণ করেন জীবনের ঝুঁকি নিয়ে। সেই সঙ্গে তিনি বারুইপুর জেলায় মহিলা প্রচারকারী দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বহু মহিলা ও নাবালিকা কে রেড লাইট এলাকা থেকে ও নিষিদ্ধ পল্লী থেকে বিক্রি হয়ে যাওয়া মহিলাদের ফিরিয়ে এনেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে বহু মহিলা আজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেই কাজের জন্য আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মান দেওয়া হয়।।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT