1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ আটক ৪ সিএনজি জব্দ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৭১ বার পঠিত

আবদুর রশিদ ,নাইক্ষ্যংছড়িঃ

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১০ লিটার দেশীয় চোলাই মদ সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদ্যাশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ইউনিয়নের ধাবনখালী মার্মা পাড়ার থৈহ্লাচিং মার্মার স্ত্রী লাছিং মার্মা (২৪), মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩৫), কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা প্রদীপ দাসের স্ত্রী উম্মে রাখাইন (৩০) ও পিএমখালীর বাসিন্দা সিএনজি চালক মোক্তার আহমদের ছেলে মো. সোহেল (২৬)।

পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভূইয়ার নেতৃত্বে এসআই এনায়েত উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স বাইশারী ইউনিয়নের হলদ্যাশিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ১১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ সিএনজি গাড়ীটিকে জব্দ করা হয় এবং গাড়ীর চালক ছাড়াও ৩ উপজাতীয় নারীকে আটক করা হয়। আটক চোলাই মদের মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

থানা’র সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান , আটককৃতদের মধ্যে লাছিং মার্মা (২৪) এর নামে ৩টি জিআর মামলা এবং আওয়াইং মার্মা (৩৫) এর নামে ২টি জিআর মামলা রয়েছে এবং থানায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, দেশীয় তৈরী চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT