1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

আওয়ামীলীগের ত্যাগী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে মনোনীত করা হবে- বস্ত্রমন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

মো:শাহিন,রূপগঞ্জ, প্রতিনিধি ঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগের ত্যাগী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে মনোনীত করা হবে। কোন অনুপ্রবেশকারী কিংবা হাইব্রিড নেতাকে মনোয়ন দেওয়া হবে না। আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারীদের মূল্যায়ণ করা হবে। ২১আগষ্ট গ্রেনেড হামলার কুশীলবদেরও আইনের আওতায় আনতে হবে। ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে গুলি করে হত্যা ও ২১আগষ্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়েছিল। ঐ গ্রেনেড ছিল স্পেশালাইজড মরণাস্ত্র। যা সাধারণ সম্মুখ যুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে। ৩১আগষ্ট মঙ্গলবার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায়ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিসিবি ও গাজী গ্রæপের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল প্রমুখ।

পরে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।###

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT