1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

গজারিয়ায় ফিলিং স্টেশনে ভেজাল তেল বিক্রির অভিযোগ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৭০ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া

ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় অবস্থিত দাউদকান্দি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে ভেজাল তেল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগীরা জানান, উক্ত ফিলিং স্টেশনে প্রায়ই অকটেন এর সঙ্গে কেরোসিন ও এটিএফ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এতে অনেক মানুষের মোটর সাইকেলসহ ইঞ্জিন চালিত যানবাহন বিকল হয়ে পড়ছে।

 

গতকাল সোমবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা জোবায়ের জাহাঙ্গীর সরকার তার ব্যবহৃত মোটর সাইকেলে ওই ফিলিং স্টেশনে থেকে অকটেন নেন। তিনি বলেন, তার মোটর সাইকেলটি চলতে সমস্যা দেখা দিলে সম্পূর্ণ অকটেন ফেলে দেন। গজারিয়ার আরো ৭/৮ জন মোটর বাইক মালিক ওই ফিলিং স্টেশনে থেকে তেল নিয়ে একই সমস্যায় পড়েছে বলে জানান তিনি।

 

এছাড়াও গজারিয়ার আব্দুল আলী খান কাঞ্চন, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ রনি ও নিরব হোসেন অভিযোগ করেন, এ ফিলিং স্টেশনে থেকে তেল ব্যবহার করার কারণে তাদের মোটর সাইকেল বিকল হয়ে পড়েছে।

 

এ ব্যাপারে ফিলিং স্টেশনে দায়িত্বরত ক্যাশিয়ার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, তারা ডিপু থেকে প্রতি মাসে অকটেন, পেট্রোল ও ডিজেল কিনে। পাম্পে ভেজাল কিছু মেশানো হয় না বলে দাবি করেন।

 

এদিকে ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভেজাল তেল বিক্রির অভিযোগে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT