1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ -খাদ্যমন্ত্রী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার পঠিত

মো নাহিদ হাসান, নিয়ামতপুর ,নওগাঁ প্রতিনিধি।

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেন, আমরা সবাই বাঙালি হিসেবে বসবাস করি। আমরা ইসলাম ধর্মে একাকার হয়ে যাই, আবার সনাতন ধর্মেও একাকার হয়ে যাই। যারা যে ধর্মের তারা সে ধর্ম পালন করে থাকে।

সোমবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর জেলা অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করছিলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদের অনুসরণ করতে হবে। শ্রীকৃষ্ণ দুষ্টের দমন শিষ্টের পালন করছেন। সেইগুলো আমাদের অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT