1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। ৩০ আগস্ট সোমবার বিকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলাকায় সিএনজি ও মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল চালক আবদুল আলিম (৩৬) নিহত হয় ও আরোহী মোঃ মানিক (২৯) গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা জানান, সোমবার বিকালে রামগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে স্বজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেলের চালক ও আরোহী গুরতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিসার জন্য মানিককে ঢাকা নিয়ে যাওয়া হয়।

 

জানা যায়, নিহত আবদুল আলিম লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আসাকোটা এলাকার দোরালী শেখ বাড়ির মৃত-শামছুল হকের ছেলে এবং গুরুতর আহত মোঃ মানিক একই এলাকার বেপারী বাড়ির ইউসুফ বেপারীর ছেলে।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুঘর্টনার স্বীকার সিএনজি (আটো রিক্সা) ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ ঘটাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT