1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ধামইরহাটে কৃষকের ইউক্যালিপটাস গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট, নওগাঁ ঃঃ

ধামইরহাটে রাতের বেলায় কৃষকের ১৭৮টি ইউক্যালিপটাস গাছ উপুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামে। এতে ওই কৃষক হতাশ হয়ে পড়েছে।

জানা গেছে,বিকন্দখাস গ্রামের কৃষক মো.হামিদুল ইসলাম (৬০) পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়ীর পশ্চিম পাশে ৭৪ শতাংশ জমির ৩৫ শতাংশ অংশে ১৫ দিন পূর্বে ২০০টি ইউক্যালিপটাস গাছ রোপন করেন। গাছগুলোতে নতুন পাতা বের হতে শুরু করেছে।

গত রোববার রাতে দুর্বৃত্তরা তার বাগানের ২২ টির মতো গাছ রেখে প্রায় ১৭৮টি গাছ উপুড়ে ফেলে। পরদিন সকালে গিয়ে দেখেন তার বাগানের গাছগুলো উপুড়ে ফেলেছে কে বা কারা। কিছু গাছ বাগানে ফেলে দিয়েছে এবং বাকীগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে। কৃষক হামিদুল ইসলাম ওই গ্রামের মৃত তনছের উদ্দিনের ছেলে।

এব্যাপারে কৃষক হামিদুল ইসলাম বলেন,ওই জায়গা নিয়ে তার প্রথম স্ত্রী লাইলী বেগম (৫৩) ও ছেলে বিপ্লব হোসেন (৩২) এর সাথে মালিকানা নিয়ে বিরোধ চলছে।

এব্যাপারে নওগাঁ সহকারি জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। হামিদুল ইসলামের বড় স্ত্রীর ছেলে বিল্পব হোসেন বিবাদমান জমি নিয়ে তার বাবার সাথে বিরোধের কথা স্বাীকার করেন। তবে গাছ উপুড়ে ফেলার সাথে তাদের কোন সংপৃক্ততা নেই। তিনি আরও দাবী করেন বিবাদমান ওই জমি তার দাদা তার মাকে দিয়েছে। মায়ের কাছ থেকে তারা দুই ভাই প্রাপ্ত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT