1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট ৩য় শ্রেণি কর্মচারীদের স্মারকলিপি প্রদান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরে পাঁচ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।

 

শুক্রবার (৩ রা সেপ্টেম্বর) চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নিজ বাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি মহোদয়ের নিকট সংগঠনের যুগ্ম -আহবায়ক কার্তিক সরকারের নেতৃত্বে চাঁদপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক কার্ত্তিক সরকার, সদস্য মোঃ হাফিজুর রহমান, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম কাজল, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিদওয়ান খান, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম মিয়াজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের যুগ্ম -আহবায়ক কার্তিক সরকার মন্ত্রী মহোদয়কে তৃতীয় শ্রেণির কর্মীদের বৈষম্য কথা তুলে ধরে তাদের ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন। জবাবে মন্ত্রী মহোদয় তাদের এই ৫ দফা দাবীর বিষয়ে ইতিবাচক কথা বলেন এবং করোনা কালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানে নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করায় সকলকে ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT