1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

২৫শে সেপ্টেম্বর মধ্যেই চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে আগামী ২৫ই সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি পূণরায় চালু করা হবে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পূণরায় চালুকরণ বিষয়ে স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

 

প্রধান অতিথির বক্তব্যে রেল মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।

 

তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে।

রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করে যাচ্ছে ।

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামীলীগ নেতা এ্যাড. বিমল কুমার দাশ,কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ

এ সময় আর উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, রেল বাঁচাও আন্দোলনের আহবায়ক এডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদের আহবায়ক ও রেল বাঁচাও আন্দোলনের যুগ্ন আহবায়ক নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT