1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

২য় ধাপে নেত্রকোণায় ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আাগামী ১১নভেম্বর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

শামীম তালুকদার, ময়মনসিংহ থেকে।

২য় পর্যায়ের ইউপি নির্বাচনে নেত্রকোণা সদর,বারহাট্টা ও আটপাড়া উপজেলাসহ মোট ২৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১নভেম্বর।

২৯ সেপ্টেম্বর (বুধবার) নির্বাচন কমিশন ২য় ধাপের এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। এদিন দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের ভোট হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। ঘোষিত তফসিল অনুযায়ী নেত্রকোণা সদরের ১২টি, বারহাট্টা ৭টি, আটপাড়া ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে নৌকা প্রতীক নিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। ভোটারদের বেড়েছে কদর।ভোটারদের সাথে দেখা হলেই নেতারা দিচ্ছেন সালাম এবং শুভেচ্ছা। মুসলিম কেউ মৃত্যু বরণ করলে জানাজায় অংশগ্রহণ করছেন;সনাতন ধর্মের হলে যাচ্ছেন শ্মশানে।

উগ্র মনোভাব বর্জন করে কেউ কেউ অতি বিনয়ী হচ্ছেন।ভোটারদের সন্তুষ্টি অর্জনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।আচার -আচরণেও পরিবর্তন লক্ষণীয়।চায়ের দোকানে উঠছে আলোচনা -সমালোচনার ঝড়।পাওয়া না পাওয়ার হিসেব কষছেন চায়ের কাপে চুমুক দিয়ে।আশায় বুক বাঁধছেন প্রার্থীরা। আশ্বাসে ভরে দিচ্ছেন ভোটার ও কর্মীদের মন,কেউই হাল ছাড়ছেন না ;সবাই তাকিয়ে আছেন দলীয় হাইকমান্ডের দিকে।

নেত্রকোণা সদরের সিংহের বাংলা, মৌগাতী,মেদনি, রৌহা, কাইলাটি, লক্ষিগন্জ,মদনপুর,চল্­লিশা, ঠাকুরাকোণা,আমতলা,দক্­ষিণ বিশিউরা, কালিয়ারা গাবরাগাতী,বারহাট্টায়­ বাউসী,সাহতা, বারহাট্টা সদর, চিরাম,আসমা,সিংধা,রায়­পুর।আটপাড়ায় স্বরমুশিয়া,শুনই,দুওজ­,লুনেশ্বর,বানিয়াজান,­তেলিগাতী এবং শুক্কাইর ইউনিয়নে একদিনে ভোট হবে।

উল্লেখ্য যে ২য় ধাপে নেত্রকোণার সবগুলো ইউপিতে নির্বাচন ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT