1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

১৪৪ ধারা জারী হলেও দুশ্চিন্তায় রোকেয়া বেগম, কখন যেন বাকি ঘরটুকু ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারি গ্রামের রোকেয়া বেগমের জমির উপর ১৪৪ ধারা জারী হলেও দুশ্চিন্তায় রোকেয়া বেগম। কখন যেন বাকি ঘরটুকুও ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর বেলা ১১টার সময় রোকেয়া বেগমের আধাপাকা দোকান ভাঙচুর করে সাফিউল ইসলাম (২৫) গং।

উল্লেখিত, তফসিল বর্ণিত জমি দলিল মূলে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছে রোকেয়া বেগম। বিবাদীরা অন্যায় ভাবে তার নামীয় জমির উপর রাস্তা দাবী করে। মানবিক কারণে আমি ৬ ফুট প্রস্থের একটি রাস্তা দিয়েছি কিন্তু বিবাদীরা ১২ ফুট প্রস্থের একটি রাস্তা চায়। উক্ত বিষয় নিয়ে বিবাদীপক্ষের সহিত দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে সামিউল ইসলাম গং হাতে লাঠিসোটা নিয়ে আমার জমিতে প্রবেশ করে আমার আধাপাকা দোকান ঘর ভাঙচুর করে এক লক্ষ টাকা ক্ষতি সাধন করে। আমার স্বামী সহ বাধা দিতে গেলে বিবাদীরা আমার স্বামীকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে আসছে।

রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন, কোর্টে মামলা করার পর উক্ত জমিতে ১৪৪ ধারা জারী হয়। ১৪৪ ধারা জারী হওয়ায় বিবাদীরা আমার উপর আরো ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন লোক মারফতে বলে বাকিটুকুও ভেঙে ফেলে দিবো তোর যা করার করিস।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, উক্ত জমিতে ১৪৪ ধারা জারী হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT