1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

হাসপাতালে ধুকছে শিশু সামিয়া,সামিয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

যশোর শার্শায় সামিয়া (৪) নামে এক শিশু কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছে।
কুকুরের কামড়ে শিশুটির চোখ ও মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে।

আহত সামিয়া শার্শার কন্যাদহ গ্রামের রুবেল হোসেনের মেয়ে।

সামিয়ার পিতা রুবেল জানান, আমার মেয়ে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে উঠানে খেলা করছিল। এমন সময় একটি হিংস্র কুকুর তার উপর ঝাপিয়ে পড়ে, তাকে কামড়িয়ে মারাত্মক ভাবে জখম করে। এতে করে আমার মেয়ের চোখ ও মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে। পরে আমার মেয়েকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান কার ডাক্তাররা তাকে যশোরে নিয়ে যেতে বলে। মেয়ে নিয়ে যশোরে হাসপাতালে গেলে, সেখানকার ডাক্তার তাকে খুলনা আড়াইশো শয্যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমি আমার মেয়েকে নিয়ে সেখানে যায়।

তিনি বলেন, খুলনায় হাসপাতালে আমার মেয়ের মুখের ক্ষতে সেলাই দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ডাক্তাররা দেখা শুনে চোখের ক্ষতেও সেলাই দিবেন। কিন্তু আমি একজন হতদরিদ্র ভ্যানচালক, আর আমার পক্ষে মেয়ের চিকিৎসা সেবা চালানো কঠিন হয়ে পড়ছে।
তাই তিনি সমাজের সম্পদশালীদের কাছে সাহায্যের আহবান জানান, যাতে তার মেয়েকে সুস্থ্য করে তুলতে পারেন।

যারা আমার মেয়েকে সাহায্য করতে চান, ০১৯২৪৩৭৩৪৫৪এই পার্সোনাল বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে অনুরোধ করেন সামিয়ার পিতা রুবেল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT