1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

হালুয়াঘাটে আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে প্রাণ কেঁড়ে নিল এক তরুণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

মোঃ রমজান হোসেন ময়মনসিংহ, হালুয়াঘাট থেকেঃ

 

ময়মনসিংহের হালুয়াঘাটে আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২১) বিকালে সাড়ে তিন ঘটিকার সময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ১০ নং ধুরাইল

ইউনিয়নের কুদালিয়া খালের পাড়ে এ মর্মান্তিক ভাবে খুন হয় সুমন মিয়া ( ৮)। ঘটনা সূত্রে জানা যায়, নিহত সুমন মিয়া পূর্ব

ধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট সন্তান। নিহত সুমন মিয়া স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাএ। এই ঘটনায় পুলিশ কুখ্যাত খুনিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া হত্যাকারীর নাম শরীফ মিয়া। সে একই এলাকার শাহজাহানের পুত্র। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত করা একটি ধাঁরালো দা জব্দ করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সুমন মিয়া ও তার সহপাঠী খালের পাড়ে বিকালে খেলতে যায়। এ সময় হঠাৎ এই কুখ্যাত খুনি (শরীফ মিয়া) দৌড়ে এসে নিহত সুমন মিয়া কে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে তুলে এনে এই কুখ্যাত খুনি ধারালো দা দিয়ে কুপিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে বাড়ি চলে যায়। সাথে থাকা নিহত সহপাঠি জুনাইদ প্রচন্ড ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান, স্থানীয় চেয়ারম্যান থানায় অভিযোগ করলে পুলিশ কুখ্যাত খুনির বাড়ি এসে তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত করা ধাঁড়ালো দা সহ খুনিকে আটক করে। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে এলাকাবাসীর সহযোগিতায় আমরা হত্যাকারীকে গ্রেফতার করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT