1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান।

হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:
চতুর্থ পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ৯টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর ) রাত ১০টায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম বেসরকারী ভাবে এ ঘোষণা দেন।

জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু হেনা মোস্তফা জামাল সোহেল (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ফজলার রহমান খোকন (ঘোড়া) প্রতীকে বিজয়ী হয়েছেন, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম সাদাত (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সেলিম হোসেন (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ শফিকুল ইসলাম মন্ডল (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, সিন্দুর্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ খতিব উদ্দিন (আনারস) প্রতীকে বিজয়ী হয়েছেন, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. মশিউর রহমান (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, সিংঙ্গীমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মনোয়ার হোসেন দুলু (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, সানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবুল হাসেম তালুকদার (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোনাব্বেরুল হক (মোটর সাইকেল) প্রতীকে বিজয়ী হয়েছেন, নওদাবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একেএম ফজলুল হক (নৌকা) প্রতীকে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

হাতীবান্ধা উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদে পুরুষ ও মহিলা ভোটার ছিল ১লক্ষ ৮৪হাজার ৮শত ৫টি ভোট। চেয়ারম্যান পদ প্রার্থী ছিল ৭৩জন, সাধারণ সদস্য পদ প্রার্থী ছিল ৪শত ৩১জন, মহিলা সংরক্ষিত আসনে সদস্যা পদ প্রার্থী ছিল ১শত ৪৯জন। মোট ভোট কেন্দ্র ছিল ১শত ১০টি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT