1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

হাজীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধিসহ হতদরিদ্র পরিবারের আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই এবং মাথা গোজার ঠাঁই হারিয়েছে বুদ্ধিপ্রতিবন্ধিসহ হতদরিদ্র পরিবার।

০৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামে আটিয়া বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ঐ বাড়ীর মৃত আ: সাত্তার আটিয়ার ছেলে হতদরিদ্র মনির হোসেন (৩২)-এর ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানা যায়। বুদ্ধিপ্রতিবন্ধি এক ভাইসহ মনির হোসেনরা তিন ভাই এক সাথে এই ঘরে বসবাস করতেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাকীরা হলেন মো: হারুন (৫৫), মো. আবদুল মান্নান (৬০),পিতা মৃত আ: জব্বর, আমিন মিয়া (৩৮) পিতা মৃত ওমর আলী, মো: এমরান হোসেন পিতা আবু তাহের, মোঃ সোহাগ ও মোঃ শরীফ হোসেন-পিতা আবদুছ ছাত্তার, ।

স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ জানান, রাত ১০টার দিকে আগুন আগুন চিৎকার শুনে আমরা ঐ বাড়ীতে দৌড়ে যাই এবং ৯৯৯ ফোন করি আর আমরা আগুন নিভানোর চেষ্টা চালাই। অবশেষে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ততক্ষণে মনিরের বসত ঘর পুড়ে ছাই হয়ে অন্য আরও চারটি ঘরে আগুন লেগে গেছে । হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের এসএসও সাজেদুল কবির জোয়ারদার বলেন-আমরা খবর পেয়েছি আগুন লাগার অনেক পরে। ঘটনাস্থল থেকে ৯৯৯ এ ফোন দেওয়া হলে ষেখান থেকে আমাদের জানানো হয় এবং জানার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করি।

গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT