1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হাজারো মানুষের ঢল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩৬৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজার অংশ হিসাবে রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে কুমারী পূজা শুরু হয়।

এবার রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পুজিত হয়েছেন শহরের যশোর পুরাতন মুন্সেফী কোয়ার্টারের সুমেন্দ নাথ মল্লিক এর ৭ বছরের শিশু সৌমি মল্লিক।

পূজা চলাকালে চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর কুমারী মায়ের স্তব-স্তুতিতে। যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন।

পূজা দেখতে হবিগঞ্জ জেলা ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে হাজারো পূণ্যার্থী সমবেত হইয়েছিলেন। পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে রামকৃষ্ণ মিশন এলাকা। শুধু হিন্দু ধর্মাবলম্বী ভক্তরাই নন, পূজায় মুসলমানসহ অন্যান্য ধর্মের লোকজনেরও সমাগম ঘটে।

কুমারী পূজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। কুমারী পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। এছাড়াও একটি মেডিকেল টিম বসানো হয়।

কুমারী পুজার নির্বিঘ্ন আয়োজনে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। রামকৃষ্ণ মিশনের পুরো এলাকাসহ বিভিন্ন মন্ডপ নিয়ে আসা হয় ক্লোজ-সার্কিট ক্যামেরার আওতায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT