1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

স্বচ্ছ ভাবে পুলিশ নিয়োগে বিলবোর্ড ও চিত্র প্রদর্শনি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

 

স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগে চাকুরী প্রার্থীদের করনীয় বিষয়ে নওগাঁর আত্রাই থানা ওসি কর্তৃক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শন করা হচ্ছে।

 

সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের শেষ দিন সোমবার নওগাঁ জেলা পুলিশ কর্তৃক নেওয়া ১২ টি নির্দেশনার বিলবোর্ড স্থাপন অন্তে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চিত্র প্রদর্শন করা হয়।

 

এতে চাকুরী প্রার্থীদের করনীয় সম্পর্কে বিস্তারিত ববরণ তুলেধরা হয়। সেইসাথে অভিভাবকদের দালালের হাত থেকে বাঁচতে পরামর্শ্বের জন্য ওসির সাথে এবং পুলিশ কন্টোল রুম ০১৩২০-১২৪৪৯৮ অথবা জেলা পুলিশ হট লাইন ০১৩২০-১২৪৪৯৯ অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহবান জানানো হয়।

 

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে বর্তমান বছরে সারাদেশে জনগনের কাঙখিত জনবান্ধব ৬ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

উদ্যোগ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত কল্পে দেশব্যাপী সংবাদ সম্মেলন, বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শনের ব্যবস্থার অংশ হিসেবে আত্রাইয়ে কার্যক্রম করা হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT