1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা করে থানায় যুবক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার পঠিত

ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মো. আরিফ হোসেন (২৪) নামের এক যুবক।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। আটক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্বপন মিয়া। পথে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন থেকে এসে চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন আরিফ। পরে স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, নিহত স্বপন মিয়ার সঙ্গে আরিফের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে তিনি স্বপনকে কুপিয়ে হত্যা করেন। পরে থানায় এসে আত্মসমর্পণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT